🚚 টার্মস এন্ড কন্ডিশনস
Your Digimate-এ আপনার প্রতিটি অর্ডারকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমাদের লক্ষ্য হচ্ছে—আপনার প্রয়োজন, নিরাপত্তা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। নিচে আমাদের ডেলিভারি, ওয়ারেন্টি এবং রিটার্ন সম্পর্কিত বিস্তারিত নীতিমালা দেওয়া হলো:
✅ ১. ক্রয়ের পূর্বে করণীয়
(১.১) অর্ডার করার আগে প্রোডাক্টের সব ফিচার ও বিস্তারিত ভালোভাবে জেনে নিন।
(১.২) প্রোডাক্টের অফিসিয়াল ওয়েবসাইট ও আমাদের ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে অর্ডার নিশ্চিত করুন।
(১.৩) সফটওয়্যার ও ডিজিটাল সাবস্ক্রিপশন জাতীয় প্রোডাক্ট রিটার্নযোগ্য নয়, তাই অর্ডারের পূর্বে বিস্তারিত জেনে নিন।
📦 ২. ডেলিভারি পদ্ধতি
(২.১) সকল ডিজিটাল পণ্য ইমেইল, WhatsApp অথবা সরাসরি মেসেজের মাধ্যমে ডেলিভারি করা হবে।
(২.২) কোনো ধরনের ফিজিক্যাল মিডিয়া (DVD/Box/Pendrive) সরবরাহ করা হয় না।
⏰ ৩. ডেলিভারি সময়
(৩.১) অফিস সময়: সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
(৩.২) সাধারণত ডেলিভারি ১০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে সম্পন্ন করা হয়।
(৩.৩) বিশেষ পরিস্থিতিতে ডেলিভারিতে সর্বোচ্চ ১২-২৪ কর্মঘণ্টা সময় লাগতে পারে।
(৩.৪) রাত ১১ টার পর অর্ডার করলে পরদিন সকাল ১০ টার পর ডেলিভারি প্রদান করা হবে।
💳 ৪. পেমেন্ট ও অর্ডার পদ্ধতি
পেমেন্ট মেথড:
✅ বিকাশ (Merchant Verified)
🚀 রকেট
💰 নগদ
🏦 ব্যাংক ট্রান্সফার
অন্যান্য শর্তাবলী:
(৪.১) কিছু প্রোডাক্ট বা পার্সোনাল লাইসেন্সের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রযোজ্য।
(৪.২) নির্দিষ্ট কিছু সাবস্ক্রিপশন প্রোডাক্টে আগে ডেলিভারি, পরে পেমেন্ট সুবিধা দেওয়া হতে পারে (যোগাযোগ সাপেক্ষে)।
🔄 ৫. রিটার্ন নীতিমালা
(৫.১) সফটওয়্যার, ডিজিটাল সাবস্ক্রিপশন বা লাইসেন্স জাতীয় কোনো পণ্য রিটার্নযোগ্য নয়।
(৫.২) তবে প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে আমরা তা ঠিক করে দিবো অথবা রিপ্লেস করে দিবো। রিপ্লেস করা সম্ভব না হলে রিফান্ড প্রদান করা হবে।
🛡️ ৬. ওয়ারেন্টি ও রিফান্ড পলিসি
(৬.১) আপনি যে মেয়াদের সাবস্ক্রিপশন কিনবেন, ঠিক সেই সময় পর্যন্ত সাপোর্ট ও ওয়ারেন্টি পাবেন।
(৬.২) মেয়াদের মধ্যে কোনো সমস্যা হলে আমরা তা সমাধান বা রিপ্লেস করার চেষ্টা করবো।
(৬.৩) রিপ্লেস করা সম্ভব না হলে বাকি সময়ের জন্য পার্শিয়াল রিফান্ড প্রদান করা হবে।
উদাহরণ:
যদি আপনি ৩ মাসের সাবস্ক্রিপশন কিনেন এবং ২ মাস ব্যবহারের পর সেটি নষ্ট হয়ে যায়, এবং রিপ্লেস করা সম্ভব না হয় — তাহলে বাকি ১ মাসের সমপরিমাণ অর্থ রিফান্ড করা হবে।
এক্ষেত্রে ফুল রিফান্ড প্রযোজ্য হবে না।
❌ ৭. যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়
(৭.১) আমাদের দেওয়া সাবস্ক্রিপশন ব্যবহারের নির্ধারিত নিয়ম মেনে ব্যবহার করতে হবে।
(৭.২) অনুমতি ছাড়া একাউন্টের তথ্য পরিবর্তন, অন্য ডিভাইসে অতিরিক্ত লগইন, শেয়ারিং বা অননুমোদিত পারচেজ করলে ওয়ারেন্টি বাতিল হতে পারে।
(৭.৩) ইউজারের ভুল বা নিয়ম ভঙ্গের কারণে সমস্যা হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
🛠 ৮. বিক্রয়োত্তর সেবা
(৮.১) আমাদের থেকে কেনা যেকোনো প্রোডাক্ট বা সাবস্ক্রিপশন সংক্রান্ত সমস্যা, প্রশ্ন বা সহায়তার জন্য আমরা বিক্রয়োত্তর সাপোর্ট প্রদান করি।
(৮.২) সাপোর্ট পাওয়ার জন্য অর্ডারের প্রমাণ (যেমন: ট্রান্সেকশন আইডি, প্রোডাক্ট নাম, ডেলিভারির তারিখ) প্রদান করতে হবে।
(৮.৩) বিক্রয়োত্তর সেবা শুধুমাত্র ওয়ারেন্টি বা সাপোর্ট প্রযোজ্য প্রোডাক্টের ক্ষেত্রেই কার্যকর হবে।
(৮.৪) আমাদের সাথে যোগাযোগ করা যাবে WhatsApp, Facebook Page অথবা ইমেইলের মাধ্যমে।
(৮.৫) সাপোর্ট সময়: সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
📬 যোগাযোগ
যেকোনো অভিযোগ, পরামর্শ বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 ইমেইল: support@yourdigimate.com
📱 WhatsApp: 01867679164
📘 Facebook Page: Your Digimate
🔒 Your Digimate সবসময় গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নীতিমালা সময় অনুযায়ী আপডেট হতে পারে, তাই অর্ডার করার পূর্বে সর্বশেষ পলিসি পড়ে নেওয়ার অনুরোধ রইলো।